ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ২, আহত ২২

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  4:55 PM

news image

ঢাকার ধামরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন ২২ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। শনিবার সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং ২২ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় মরদেহগুলো আমরা উদ্ধার করেছি। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম