ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ধর্ষণের প্রতিবাদ করায় মাদ্রাসা ছাত্রকে হত্যা করেন চাচা: পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  6:45 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদরাসা ছাত্র সাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজ চাচার বলাৎকারের প্রতিবাদ করায় তাকে শ্বাসরোধে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পুলিশ অভিযুক্ত চাচা ইমরান আকন্দকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারের পর তিনি পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান এ তথ্য জানান। গ্রেপ্তার ইমরান আকন্দ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের আলেক আকন্দ গটুর ছেলে। হত্যার শিকার সাব্বির একই গ্রামের আনিছুর রহমান খুরুর ছেলে ও রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার ছাত্র। ইমরান আকন্দ সাব্বিরের আপন ছোট চাচা। পুলিশ সুপার ইবনে মিজান বলেন, জিজ্ঞাসাবাদে ইমরান জানায় সাব্বিরকে সে দীর্ঘ তিন বছর ধরে শারীরিকভাবে নির্যাতন (বলাৎকার) করে আসছিল।

সাব্বির ঘটনাটি অভিভাবকদের জানায়। পরে পরিবারের লোকজন ইমরানকে রাগারাগি করলে গত ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে কৌশলে সাব্বিরকে ডেকে নিয়ে বসতবাড়ির পশ্চিম পার্শ্বে কলা খেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন ১৮ ডিসেম্বর হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর আলাই নদীর পাড়ে জঙ্গলে লুকিয়ে রাখেন। তার গায়ের গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। এ ঘটনার রহস্য উদঘাটনে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি ইমরান আকন্দকে সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামে তার শ্বশুর আব্দুর রউফের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আরও বলেন, জিজ্ঞাসাবাদে ইমরান আকন্দ পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পরে তাকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম