ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি'র শিক্ষার্থী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  5:28 PM

news image

ধর্ম অবমাননার অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি বীরগঞ্জের চমৎকার পালের ছেলে সুজন পাল। তিনি বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. তুহিন ওয়াদুদ বলেন,

শুনেছি সুজন বিশ্ববিদ্যালয়ের অন্য এক ছাত্রীর একটি বিশ্লেষণমূলক সমালোচনায় ধর্ম নিয়ে সরাসরি কটাক্ষ করেছে। এ কারণে তাকে আটক করা হয়েছে। খোঁজ-খবর রাখছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ধর্ম বিষয়টি স্পর্শকাতর। শিক্ষার্থী সুজন ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উত্তেজনা তৈরি হলে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাকে সেফ করার জন্য আটক করা হয়েছে। আটক না করলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ে ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়। পরে সুজন পালকে আটক করা হয়েছে। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম