ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ধর্মীয় স্থাপনা ও বাড়িঘরে হামলা ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

#

১১ আগস্ট, ২০২৪,  5:18 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সম্প্রতি শেখ হাসিনার সরকার পদত্যাগ পরপর  দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দুষ্টান্তমূলক শান্তির দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ  অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ সনাতন ধর্মাবলম্বীর আয়োজনে শহরের আলতাব উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন ও বিক্ষোভ  কর্মমসূচী পালিত হয়। এতে বিভিন্নস্তরের ধর্মীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গেল আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন হিমান্ত রায় প্রান্ত, চন্দ্রন চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী, প্রদীপ পাল নিতাই, কুলি তালুকদার আরতী, হরিপদ রায়, চন্দন মোহন রায়, রাজ সাম গোপাল দাস, অয়ন চন্দ্রসহ আরো অনেকেই। সংবিধান ও গনতন্ত্রের মূল ভিত্তি ছিল দেশে প্রতিটি ধর্মের মানুষের সমান মত প্রকাশের স্বাধীনতা এবং নিজ নিজ ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করা। কিন্তু দেখা যাচ্ছে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় নির্বাচন বলেন আর যেকোন ফেইসবুকের স্যাটার্সকে কেন্দ্র করে বলেন দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের মন্দির, গীর্জায় ও উপসানালয়ে একশ্রেণীর ধর্মান্ধরা ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করতে সুপরিকল্পিতভাবে প্রতিমা ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগসহ সবধরনের অপরাধ সংঘটিত করা হয়। নেতৃবৃন্দরা এমন ন্যাক্কারজনক হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সমস্ত ধর্মান্ধগোষ্টির যারাই হামলার সাথে জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যতায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম