ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সময়ে হতে পারে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  5:59 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার সাম্ভাব্য তারিখ জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি বলেন, প্রাথমিকের দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতেই নিয়ে নিতে চাই। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, সংশ্লিষ্টরা বলছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে কোনো কারণে যদি দ্বিতীয় ধাপের পরীক্ষা না হয় তাহলে কয়েক মাস পিছিয়ে যেতে পারে। দ্বিতীয় ধাপে পরীক্ষা দিতে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী। এদিকে, প্রথম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষা চলতি মাসের ৮ তারিখে অনুষ্ঠিত হয়। এই পর্বে মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২০ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে নেওয়া হচ্ছে। তিন ধাপের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম