ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২২,  10:41 PM

news image

২৪ ঘণ্টার ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে আবারও বাংলাদেশ। হারারেতে দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে তাই জিততেই হবে সোহানদের। সেই লক্ষ্যে এই ম্যাচে দুটো পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত ম্যাচে বাজে বোলিং করায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। তাদের বদলে দলে এসেছেন পেসার হাসান মাহমুদ এবং অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। অপরদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে জিম্বাবুইয়ানরা। আজকের ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলবে আফ্রিকার দেশটি।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, আনামুল হক বিজয়, হাসান মাহমুদ, নাজমুল শান্ত, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গি, ওয়েসলে মাধবেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগার্ভা, টানাকা চিভাঙ্গা, সিকান্দার রাজা, মিল্টন শুম্ভা ও সিন উইলিয়ামস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম