ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  4:45 PM

news image

আঘাতের কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি মেহেদি হাসান মিরাজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন তামিম ইকবাল। কিন্তু এই ম্যাচেও মিরাজকে পাওয়ার সম্ভাবনা নেই। চোখের উন্নতি হলেও খেলার মতো অবস্থায় নেই তিনি। এখনো চোখে খানিকটা রক্ত জমে রয়েছে। যে কারণে চোখে সানগ্লাস পড়ে থাকতে হচ্ছে মিরাজকে। ফলে দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পেয়েছিলেন মিরাজ। গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে মুখে বল লাগে তার। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। মূলত পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এর পর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সোমবার সিলেটে বিকাল ২টায় দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম