ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির আবেদন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  5:22 PM

news image

ছবি : সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আদেন আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। এই ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর ভর্তির নিশ্চায়নের সুযোগ পাবেন। এরপর আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর। আর ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পাস করেছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম