ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  9:58 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি শুরু হবে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওইদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। ল্লেখ্য, দ্বাদশ সংসদের সদস্যরা শপথ গ্রহণ করলেও সংবিধান অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ রয়েছে। ফলে এ মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সংসদের অধিবেশন বসার সুযোগ নেই। এর পরই অধিবেশন হবে। গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্র ৬২ জন এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্রদের মধ্যে জয়ী হওয়া ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। এরপর গত ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর বৃহস্পতিবার শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম