ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ: পারাপারের অপেক্ষায় ছয় শতাধিক গাড়ি

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জানুয়ারি, ২০২২,  4:55 PM

news image

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা আছে পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক গাড়ি। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান। জানা যায়,

দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় এলাকা পর্যন্ত তিন শতাধিক যানবাহনের সারি আটকে আছে। অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকা থেকে রাজবাড়ী কল্যাণপুর এলাকা পর্যন্ত পারাপারের অপেক্ষায় আটকে আছে আরও তিন শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্স। গোল্ডেন লাইন পরিবহণের চালক কামরুল হাসান বলেন, এ নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে মহাসড়কে আমাদের আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, রাত ১টার পর পদ্মায় প্রচণ্ড কুয়াশা বৃদ্ধি পায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফেরি বন্ধের কারণে দৌলতদিয়াপ্রান্তে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম