ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দৌলতদিয়া-পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২২,  5:01 PM

news image

দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ সময় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৩ শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে রয়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি। এর আগে সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান। দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান ঢাকা পোস্টকে বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু সকাল থেকেই কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরে সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যাওয়ায় ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার পরিমাণ কমে গেলে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই মুহূর্তে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম