ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দৌলতদিয়ায় আজও ৬ কিলোমিটার যানজট

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২২,  8:18 PM

news image

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ আজও কমেনি দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৌলতদিয়া ঘাটে রাতে আসা যাত্রীবাহী বাস ট্রাক এখনো ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে সিরিয়াল আরও দীর্ঘ হচ্ছে। আজ সোমবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসের সিরিয়াল দেখা গেছে। এসব বাস দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাতে ঘাটে এসেছে।

দীর্ঘ আট থেকে দশ ঘণ্টা অপেক্ষার পরও ফেরিতে উঠতে পারেনি বাসগুলো। গরম আর দীর্ঘ সময় অপেক্ষায় অনেক নারী ও শিশু বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তবে, গতকালের তুলনায় ভোগান্তি অনেক কমেছে। বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের উপমহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেশি। ঈদের ছুটির পর বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ একসঙ্গে থাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে আজ মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চাপ কমেছে। আস্তে আস্তে ঘাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম