ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দোহারে বসতবাড়িতে চুরি, মালামাল লুট

#

১৫ মার্চ, ২০২২,  8:37 PM

news image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আবু বকর সিদ্দিক জানান, চাকুরীর সুবাদে পরিবারসহ বেসিরভাগ সময় ঢাকায় থাকেন তিনি। বাড়িতে কেউ না থাকায় সোমবার রাতে সুযোগ বুঝে জানালার গ্রিল কেটে চোরেরা তিনটি রুমে প্রবেশ করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, বিদেশী শো-পিছ, কোকারীজ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে তিনি বাড়িতে এসে দোহার থানায় একটি অভিযোগ করেন। এবিষয়ে দোহার থানা এস আই মো. শফিউল্লাহ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম