ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল ৬ হাজার ৫৯০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৬,  5:00 PM

news image

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। বুধবার (৮ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম বুধবার(৮ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী,২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা এর আগে, গত ৬ এপ্রিল বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। সেই সময় অন্যান্য ক্যাটাগরিতে দাম ছিল, ২১ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা ও চলতি বছরে ৫৩ বার বদলেছে সোনার দাম। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১ বার আর কমেছে ২২ বার। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর দাম বেড়েছিল ৬৪ বার, কমেছিল ২৯ বার।  সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। নতুন দামে রুপার মূল্য, ২২ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ৫৯৯ টাকা,১৮ ক্যারেট প্রতি ভরি: ৪ হাজার ৭৮২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি: ৩ হাজার ৬১৬ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ৩২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮ বার ও কমেছে ১৪ বার। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় দাম বেড়েছিল ১০ বার আর কমেছিল ৩ বার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম