ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভাঙলো

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৩,  3:14 AM

news image

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন যার দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে। এর আগে, গত ১৮ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪ হাজার ৩৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়াও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়। সোনার দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম