ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশে সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্বাচন সংস্কৃতি পরিবর্তন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  5:59 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন করবে বর্তমান কমিশন৷ তিনি বলেন, দেশে সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্বাচন সংস্কৃতি পরিবর্তন। রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় সংলাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে। এরপর সংলাপ শুরু হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, না ভোট চালু করা, ইভিএমে ভোট না নেয়া, অপরাধী ও ঋণ খেলাপিদের প্রার্থিতা বাতিল, সংসদে সংরক্ষিত মহিলা আসন বাতিল, রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য বিলুপ্তির দাবি জানানো হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করবে কমিশন। এদিকে জাসদের সঙ্গে সংলাপ শেষে বিকেল ৪টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম