ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারার চেষ্টা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  10:22 PM

news image

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা ঘিরে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াত দায়ী বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পঞ্চগড়ে যারা হামলা চালিয়েছে, তাদের নাম পুলিশের খাতায় আছে। এদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক। তাদের হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারার চেষ্টা করছে বিএনপি। পঞ্চগড়ের ঘটনাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রোহিঙ্গা ক্যাস্পে অগ্নিকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, খাদ্য, শিক্ষা সবকিছুর ব্যবস্থা করেছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তনাধীন। এটি নাশকতা কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। হাছান মাহমুদ বলেন, কারও চুলায় আগুন লাগলেও হয়তো মির্জা ফখরুল সাহেব বলবেন এটার জন্য সরকার দায়ী। সায়েন্সল্যাব ও সীতাকুণ্ডের ঘটনা একটি দুর্ঘটনা। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে পঞ্চগড়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর, ট্রাফিক পুলিশের অফিসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কাদিয়ানী সম্প্রদায়ের একজন এবং মুসল্লিদের মধ্যে একজন নিহত হন। পরে ওইদিন রাতেই জলসা স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম