ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  4:29 PM

news image

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হলেও রোববার (১৭ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় আরও দুজনের মৃত্যু হওয়ায় চলতি বছর বন্যায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২৩।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দুজনই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এছাড়াও, এ সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ১৩৪ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মৃতদের মধ্যে সিলেট জেলায় ৬৯ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯৬ জন, বজ্রপাতে ১৫, সাপের কামড়ে দুই, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। জেলা হিসাবে বেশি মানুষ মারা গেছে সুনামগঞ্জে। গত ১৭ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।বন্যা কবলিত ৭০ উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ২০ এবং চট্টগ্রাম বিভাগে একটি। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম