ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  8:24 PM

news image

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর আজ প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে উপস্থিত হন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। গত ২৫ ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নিলেও এবারই প্রথম সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে যুক্ত হচ্ছেন। বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এদিকে কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম