ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

#

ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  5:54 PM

news image

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরার পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে পুরো দলকে। প্রথম বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরছেন জাহানারা-সালমা-জ্যোতিরা।

বাছাইপর্ব খেলতে তাঁরা আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে গিয়েছিলেন। সেখানে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। এরপর করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইসিসি বাছাইপর্বের খেলা বাতিল করে। র‍্যাংকিংয়ের পজিশন অনুযায়ী বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল দলের টিকেট হাতে তুলে দেয় বাংলাদেশকে। একই রকম সুবিধা পেয়েছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজও। বাছাইপর্ব বাতিল হবার পর থেকে দেশে ফেরার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় নারী দলকে। বিশ্বের বিভিন্ন দেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে ফ্লাইট বাতিল করার কারণে শিডিউল জটিলতায় পড়ে নারী ক্রিকেট দলের দেশে ফেরার বিষয়টি। জানা গেছে, চার্টার্ড ফ্লাইটে প্রথমে জিম্বাবুয়ে থেকে নামিবিয়া এবং পরে সেখান থেকে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছাল বাংলাদেশের নারী দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম