ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশে ফিরেছেন সাকিব আল হাসান

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  6:37 PM

news image

ঘরের মাঠে আসন্ন সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় মেয়াদে টাইগার দলের দায়িত্ব নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের পারফরম্যান্স পরখ করছেন। অথচ দলের সঙ্গে এখনও যোগ দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিপিএলে গত ১২ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে পরাজয় বরণ করে সাকিবের ফরচুন বরিশাল। তারপর সেদিন রাতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন তিনি। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে প্রশ্ন ওঠে, সাকিব কবে দেশে ফিরছেন? সে সময় টাইগারদের এই ওপেনার জানান, পারিবারিক ইস্যুর কারণেই নাকি এখনও দেশে ফেরেননি সাকিব। অবশেষে সব গুঞ্জন উঠিয়ে দিয়ে ঢাকায় ফিরেছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকায় পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম