ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে ফিরলেন ১২ হাজার ৩০৬ হাজি, সৌদি আরবে আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২,  4:52 PM

news image

পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজি মারা গেলেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর EF0604591।

এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রী-হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম