ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

দেশে ফিরলেন 'পলাতক' প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  4:49 PM

news image

গণবিক্ষোভের মুখে পালিয়ে দেশত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর দেড় মাসেরও বেশি সময় পর নিজ দেশে ফিরেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন পালিয়ে যাওয়া ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। দেশে পৌঁছানোর পর তাকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গোতাবায়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে মন্ত্রী এমপিদের ভিড় লেগে যায়।উড়োজাহাজ থেকে নামার পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান ক্ষমতাসীন দলের রাজনীতিকরা । গত ১৩ জুলাই দেশত্যাগের পর প্রায় সাত অস্থায়ী ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেন তিনি। গোতাবায়াকে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। তার নিরাপত্তার জন্য সেনা ও পুলিশ সদস্যদের দিয়ে নতুন একটি নিরাপত্তা টিম প্রস্তুত করা হয়েছে। শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই গোপনে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে দেশত্যাগ করে মালদ্বীপে যান তিনি। ১৪ জুলাই সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর পৌছান। সেখান থেকে ইমেইলের মাধ্যমে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেওয়ের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার। গত ২০ জুলাই এমপিদের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসা রনিল বিক্রমাসিংহে সর্বাধিক ভোটে জয়লাভ করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম