ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  12:33 AM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, তবে আমাদের দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের বিজয় দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা টহল বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয় আসা হচ্ছে। সকাল ৭টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ উইমেনস নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন এবং পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম