ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে করোনায় শনাক্ত বেড়েই চলছে, মৃত্যু একজনের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  2:16 AM

news image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছিল। এ দিন সাতজনের মৃত্যু হয়েছিল।

দেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৮ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ২০৪টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। নতুন মারা যাওয়া একজন নারী। তিনি ময়মনসিংহ বিভাগের। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম