ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ৯ জন শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২২,  8:14 PM

news image

দেশে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত শনিবার (৮ জানুয়ারী) ২২ বছর বয়সী এক ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তিনি ঢাকার বাসিন্দা।

গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জিম্বাবুয়ে সফর করে দেশে ফেরা নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন। এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর। এরপর গত ৬ জানুয়ারি একদিনেই ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। সবশেষ ৮ জানুয়ারি নতুন করে আরেকজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম