ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশে এখনও মীরজাফরের গোষ্ঠী আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  8:13 PM

news image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখনো দেশে মীরজাফরের গোষ্ঠী আছে। বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা স্বীকৃতি দেয় না তারাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর পরে আর কেউ তা দেননি। বঙ্গবন্ধু কন্যা বীর মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দিয়েছেন, তাদের জন্য হাসপাতাল করা হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ঢাকাকে দখল করে ফেলার মতো অবস্থায় চলে আসছিলাম। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। অনেক বীর মুক্তিযোদ্ধার কবর বর্ডার এলাকায় রয়েছে, কিছুদিন আমি বর্ডার এলাকায় গিয়ে তা দেখেছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)-সহ বীর মুক্তিযোদ্ধারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম