ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশে একটি ভয়াবহ রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  8:11 PM

news image

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে আবারও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ মার্চ) সকালে সৈয়দপুরে বিএনপির রাজনৈতিক জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি। আন্দোলন, আন্দোলন আর আন্দোলন করে এ ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে বলেও জানান তিনি। ফখরুল বলেন, ‘এ দেশে একটি ভয়াবহ রাজনীতির সংকট সৃষ্টি হয়েছে। রাজনীতির এ সংকট আমাদের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে।  এ সরকারের অধীনে, শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’ মির্জা ফখরুল বলেন,

‘ক্ষমতাসীনরা সব সময় মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ভণ্ডামির রাজনীতি করে এ দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করে বারবার তারা ক্ষমতায় যেতে চায়। তারা আবার ভিন্নভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপির এ নেতা বলেন, ‘২০১৪ সালে নির্বাচন করেছে, কোনো নির্বাচনই হয়নি; ১৫৪ জনকে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত করেছে এবং ২০১৮ সালে আগের রাতে ভোট হয়েছে; আগের রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। আসলে কোনো নির্বাচনই হয়নি। ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তারা একে একে ধ্বংস করেছে।’ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করছে। তারা সংসদকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা আবার নতুন নির্বাচনের পাঁয়তারা শুরু করেছে। এ নির্বাচনকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে, এ দেশের স্বার্থে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম