ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  10:30 PM

news image

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হয়। ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম