ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশের ৮ বিভাগে বিভাগে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২,  6:31 PM

news image

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৮ বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় বাতাসের গতি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার হতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের চারটি অঞ্চলে তাপপ্রবাহ চলমান রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আরও জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার বয়ে যেতে পারে। এ সময় প্রতি ঘণ্টায় বতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০-৫০ কিলোমিটার। দকমকা হাওয়া বয়ে যাওয়ার সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম