ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে : মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  5:03 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু কেউ কিছু বলছে না।’ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘দলমত, ধর্মমত নির্বিশেষে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে। আমি মির্জা আব্বাস আজকে এখানে বুক ফুলিয়ে বলে গেলাম, এই দেশকে আমরা স্বাধীন করেছি, ইনশাআল্লাহ স্বাধীন রাখবো। সবার সম্প্রীতি আমরা বজায় রাখবো। এই দেশকে কখনো আমরা পরাধীন হতে দেবো না।’ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। বাংলাদেশ থেকে যে সব হিন্দু চলে গেছে, তাদের বাড়িঘর আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে, কোনো বিএনপির লোক দখল করেনি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম