ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ ও জয়পুরহাটে

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৪,  5:02 PM

news image

উত্তরবঙ্গের দুই জেলা নওগাঁ ও জয়পুরহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার এ দুই জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৭টায় নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছিতে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা। এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। তিনি জানান, সকাল ৭টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। এর আগে গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়। তিনি আরও জানান, জয়পুরহাটে আবহাওয়া পর্যবেক্ষণ না থাকায় জয়পুরহাট পাশের জেলা হওয়ায় বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তাপমাত্রা রেকর্ড ধরা হয়। এ বছরেই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এখানে। এর আগে কখনো এমন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম