ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৩

#

নিজস্ব প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০২৩,  5:15 PM

news image

শীতপ্রধান জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা কমে এসে নেমেছে ১০ ডিগ্রির ঘরে। এতে কুয়াশার পরিমাণ কম থাকলেও ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। কনকনে শীতে দুর্ভোগ পোহাছেন নিম্নআয়ের সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর ৩ ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ৯টার পর খানিকটা উঁকি দিয়েছে সূর্য। পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকার রাজিউল করিম বলেন, ঠান্ডার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। আগুন ছাড়া থাকা যাচ্ছে না। বয়স হলেও এই ঠান্ডায় পেটের জন্য বাড়ি থেকে বের হতে হয়েছে। গরম কাপড় না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই এলাকার ফাহিম হাসান সময় সংবাদকে বলেন, সকাল থেকে বেলা বাড়া পর্যন্ত সড়কে মানুষের উপস্থিতি অনেক কম থাকছে। পান দোকান ব্যবসায়ী আইবুল হক বলেন, গত দুদিন ধরে কুয়াশা কম থাকলেও মানুষের উপস্থিতি একেবারে নেই। এতে বেচা-বিক্রি অনেক কমে গেছে। এ দিকে খবর নিয়ে জানা গেছে, ঠান্ডা বৃদ্ধির কারণে জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর) ১২ দশমিক ৮ ডিগ্রি হলেও আজ বৃহস্পতিবার তাপমাত্রা কমে সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পর্যায়ক্রমে তাপমাত্রা কমে এসে শীতের তীব্রতা আগামীতে আরও বাড়বে বলে জানান ওই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম