ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  4:07 PM

news image

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলটিতে শীত মৌসুমে প্রচণ্ড ঠাণ্ডা অনুভব হয়। শীতের শুরু থেকেই ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ছিল তাপমাত্রার রেকর্ড। তবে রবিবার (১২ ডিসেম্বর) সে রেকর্ড ভেঙ্গে তা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

শনিবার বিকেল থেকেই ঠাণ্ডা বাতাস বইতে দেখা যায়। এই ঠাণ্ডা বাতাসে অনুভূত হয় শীতের প্রকোপ। সূর্যের আলোয় উষ্ণতা ছড়ালেও শীতের চাদরে ঢাকে পড়ন্ত সন্ধ্যা। রাত গভীর হতে থাকলে বাড়তে থাকে শীতের মাত্রা। এ সময় প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাড়ির উঠোনে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অনেকেই শীতের গরম কাপড় পরতে দেখা যায়।  এবার শীতের কুয়াশা তেমন না থাকলেও কনকনে শীতের কারণে নিম্নবিত্ত,  দিন মজুরদের সকাল সকাল কাজে যেতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে বাধ্য হয়েই কনকনে শীতের মধ্যেই কাজে যেতে দেখা যায়। চা বাগানগুলোতে শীতের কারণে পাতা তুলতে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। স্থানীয় কয়েকজন জানান, দুদিন ধরে শীত বেশি মনে হচ্ছে। নদীতে পাথর তুলতে নামলে বরফের মতো লাগে পানি। চা শ্রমিকরা জানান, পাতা তুলতে গেলে খুব ঠাণ্ডা লাগে। পাতায় পাতায় শিশির, বরফ মনে হয়। এদিকে শীতের মধ্যে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশিসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন। উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগের তুলনায় শীত বেড়েছে। নভেম্বরের বেশিরভাগ ও ডিসেম্বর শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে তা ছিল ১০ এর উপরে। রবিবার সকাল ৯টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম