ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৫,  8:21 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন। আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন ‘ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি। জামায়াতে আমির আরও বলেন, ‘আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি।’ ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে ড. শফিকুর রহমান বলেন, আপনারা সকাল সকাল ভালোবাসার টানে চলে এসেছেন। এ ভালবাসা প্রিয় দেশের জন্য, মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ তায়ালার জন্য। আল্লাহ আপনাদের এ ভালোবাসাকে কবুল করুন। তিনি কোরআনের পতাকাতলে সবাইকে আসার জন্য আহ্বান জানান। পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য প্রদান করেন। এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েকশ জামায়াতের নেতাকর্মী পথসভায় জড়ো হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম