ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশের রাজনীতি নষ্ট করবেন না, সরকারের উদ্দেশে জিএম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  10:02 PM

news image

জাতীয় পার্টি যখনই জনগণের জন্য রাজনীতি করতে চায়, তখনই ক্ষমতাসীন সরকার দল ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের রাজনীতি নষ্ট করবেন না। দলগুলোকে রাজনীতি করতে দিন। সবাইকে ধ্বংস করে আপনারা এককভাবে রাজনীতি করবেন, এটা হতে পারে না। জিএম কাদেরের জন্মদিন উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে দলগতভাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, আমরা যখনই স্বাধীনভাবে রাজনীতি করতে যাই,

তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়। সরকারই এমন করে। সমস্ত দলের নেতাদের জাতীয় পার্টির রাজনীতি করতে হবে, সরকারি দলের নয়। যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে। জিএম কাদের বলেন, এবারের নির্বাচনে দেখেছি রাজনীতি কতটা নোংরা হতে পারে। বৈষম্য দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়েই চলছে। বৈষম্যের অন্যায় এখনও হচ্ছে। বর্তমান সরকার বৈষম্য তৈরি করেছে আরও বেশি। একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আমরা মুক্তিযুদ্ধে নয় স্বাধীনতাযুদ্ধে জয়লাভ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম