ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২,৭৪১ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২,  4:48 AM

news image

দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। এক লাফে প্রায় তিন হাজার টাকা দাম বেড়েছে। তেজাবী স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়। শুধু তাই নয় সব ধরনের স্বর্ণের দামই বেড়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার (২৯ জুলাই) থেকে এ নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। এর আগে বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন মূল্য তালিকায় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা বেড়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা গিয়ে দাঁড়াবে। সবচেয়ে নিম্নমানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৯২৫ টাকা থেকে দুই হাজার ৭৪১ টাকা পর্যন্ত। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৫৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯২৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৬ হাজার ৪৮৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪৫০ টাকা বাড়িয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে। এর আগে গত ২৭ জুলাই স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছে। সে সময় অপরিবর্তিত রাখা হয় সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত ১৭ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ভালো স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম