ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমলো ১,১৬৬ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  4:48 PM

news image

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এতদিন ৭৯ হাজার ৫৪৮ টাকা থাকলেও তা কমে দাঁড়াবে ৭৮ হাজার ৩৮২ টাকায়।   ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা। বুধবার (০৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   বৃহস্পতিবার ( ০৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম