ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার উপায় জানালেন আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৩,  8:17 PM

news image

বিদেশে চিকিৎসা নিতে অভিযোগ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় সেটি প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে। বেগম জিয়ার পরিবার বিদেশে চিকিৎসার বিষয়ে দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে সেই বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।  তিনি বলেন, খালেদা জিয়া দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন কি না সেটা তার বিষয়। সে বিষয়ে আমার কোন মন্তব্য নেই। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করার চেষ্টা করেছেন বিএনপি মহাসচিব। ওয়ান ইলেভেনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন মেনেই বিদেশে গিয়েছেন। শেখ হাসিনার তখন বিদেশ যাওয়া সম্পর্কে অনেক মিথ্যাচার করেছেন মির্জা ফখরুল। ৪০১ ধারা যখন নির্বাহী প্রধান প্রয়োগ করে তখন বিচার বিভাগের হস্তক্ষেপ করা ঠিক নয় বলে জানান আইনমন্ত্রী। বিস্তারিত আসছে...

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম