ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশের প্রয়োজন হলে মোস্তাফিজকে টেস্ট খেলতে হবে

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২২,  4:39 PM

news image

টেস্ট খেলতে মোস্তাফিজুর রহমানের অনাগ্রহ থাকলেও দেশের প্রয়োজন হলে তাকে ডাকা হবে, এমনটি জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে বিসিবির ইফতার আয়োজন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে ভারতে চলে যান মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের একাদশে নিয়মিতই দেখা যাচ্ছে এ বাঁহাতি পেসারকে। ঘরের মাঠে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মোস্তাফিজকে বাংলাদেশ দলে পাওয়া সহজ ব্যাপার নয়।

কেননা বিসিবি পুরো আইপিএল মৌসুমের জন্যই তাকে অনাপত্তিপত্র দিয়েছে। সে অনুযায়ীই সাউথ আফ্রিকায় টেস্ট না খেলে দিল্লির জার্সিতে নেমেছেন টি-টুয়েন্টির বড় মঞ্চে। শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের টেস্টর তিন পেসার পড়েছেন ইনজুরিতে। ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম অনিশ্চিত সামনের সিরিজে। তাইতো প্রশ্ন উঠেছে জাতীয় দলের এই দুর্দশায় মোস্তাফিজকে কী ফেরানো সম্ভব! বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান শনিবার বলেন, ‘আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম কে কোন ফরম্যাট খেলতে চায়। সে অনুযায়ীই তাদের দলে রাখা হয়েছে। মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। কিন্তু ও বলল কি বলল না, সেটা বড় কথা নয়। আমাদের যখন দরকার হবে, অবশ্যই সে খেলবে। এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মোস্তাফিজকে দরকার হয় অবশ্যই সে খেলবে।’ কোনো সুযোগ আছে তাকে ডাকতে পারেন-এ প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, অবশ্যই। ইবাদত, শরিফুল, তাসকিন-এ তিনজন টেস্টের জন্য আছে। ধরেন এরা যদি থাকে সেখানে আমি মোস্তাফিজকেও রাখি তাহলে ম্যানেজমেন্ট বা কোচিংস্টাফ খেলাবে কিনা আমি জানি না। কিন্তু যখন দরকার হবে ডেফিনেটলি ও খেলবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম