ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দেশের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

দুই দিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সঙ্গে শীত ফিরে এসেছে। সিলেট ও রংপুর বিভাগে আজ গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে শীত কিছুটা বাড়তে পারে। গতকাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জেলায় কুয়াশা পড়েছে। আরো দুই দিন এই কুয়াশা থেকে আগামী শুক্রবার কমতে পারে। এর পর থেকে কমতে পারে শীতের তীব্রতাও আবহাওয়াবিদরা বলছেন, ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আগত এই কুয়াশা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা খুব বেশি। কুয়াশার কারণে কমতে পারে সকালের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তত্সংলগ্ন এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম