ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২১,  4:36 PM

news image

এতদিনে আসি আসি করেও শীত আসেনি। কিন্তু গতকাল রোববার রাত থেকে দেশের তিন বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকায়ও এসেছে পুরোপুরি শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রোববারের চেয়ে আজ সারাদেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যে তিন বিভাগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাজধানীর তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গায়। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম