ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  6:16 PM

news image

আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে। দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটাতে চান বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। রোববার (২৪ মে) দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করব। গরু পালন করা আমার একটি শখ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু-ছাগল দেওয়া হয়। এগুলো লালন-পালন করেই অনেকেই কোরবানির বাজারে নিয়ে আসেন। তিনি আরও বলেন, হাটে বাইরের কোনো গরু নেই। গরু দেখলেই চিনতে পারি, কারণ আমি নিজেই গরু লালন-পালন করি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট। দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে, ব্যাংক রয়েছে। ইজারাদাররাও এ বিষয়ে সচেষ্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম