ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

দেশের অর্থনীতি ভালোর দিকে: অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৪,  8:41 PM

news image

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, সামনে এ দাম আরও কমবে। রোববার (০৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতি ভালোর দিকে। দেশের মানুষ ভালো আছে। দেশের মানুষকে জিজ্ঞাসা করেন। আমি তো মনে করি ভালো আছে। মন্ত্রী আরও বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে জানিয়ে আবুল হাসান মাহমুদ বলেন, সামনে এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে। আর দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে এসে নিজ দফতরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এতে দেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় আছে। তবে এ অবস্থা উত্তরণে দুর্নীতি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই হবে মূল লক্ষ্য বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদেরকে অনেক ক্ষেত্রেই সাশ্রয়ী হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম