ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশের অধিকাংশ জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  8:36 PM

news image

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সাথে দেশের ছয় বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশের অন্য অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। তিনি আরও বলেন, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম