ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বিএনপি নেতা গ্রেফতার

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  5:13 PM

news image

হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত মাধবপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কাসেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন। সভায় কাসেদ তার বক্তব্যের এক পর্যায়ে ‘স্বামীর দেশ ভারত থেকে মাদকদ্রব্য অবাধে বাংলাদেশে প্রবেশ করছে’ বলে বিদ্রুপাত্মক মন্তব্য করেন।

এ সময় উপস্থিত অন্যরা এর প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও ভারত নিয়ে কটুক্তির বক্তব্যের অভিযোগে ১৩ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরীকে আটক করে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, ইউএনও এর নির্দেশে তাকে আটক করে থানায় রাখা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মতবিনিময় সভায় অংশগ্রহনকারী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এ ধরনের বক্তব্য দিয়ে দেশ বিরোধী কাজ করেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বামীর দেশ বলতে তিনি বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি ঘটিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। তার এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার শামিল। মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল জানান, চেয়ারম্যানের এ বক্তব্য দেওয়ার পর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সবাইকে অনুরোধ করার পর তারা শান্ত হন। আইনগতভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম