ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

দেশকে গভীর সঙ্কটে নিয়ে গেছে সরকার, অভিযোগ খসরুর

#

নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২৩,  8:37 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের কথা বলে বর্তমান সরকার দেশকে গভীর সঙ্কটে নিয়ে গেছে, যা সামরিক স্বৈরাচারও করতে পারে না। দেশের মানুষ ও বিদেশিরা বর্তমান সঙ্কট সমাধান নিয়ে চিন্তিত বলে মনে করেন তিনি। সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমীর খসরু। বিএনপির দাবিগুলো এগিয়ে নিতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটির ২৭ দফা বাস্তবায়ন করতে না পারলে দেশ চালানো সম্ভব হবে না। আমীর খসরু দাবি করেন, আওয়ামী লীগ চারদিকে যে মিথ্যা-সত্য ছড়াচ্ছে, তা খুঁজে বের করতে হবে। দেশের মানুষকে স্বচ্ছ বার্তা দিতে আন্দোলনের অংশ হিসেবে ২৭ দফা দিয়েছে বিএনপি। বিদেশিদের কাছে তা গ্রহণযোগ্য হয়েছে। বিএনপির এ ২৭ দফা দেখে আওয়ামী লীগ নেতারা চুপসে গেছেন। তিনি আরও বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্তি দিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিয়েছে বিএনপি। আপার হাউসের প্যানেল ঘোষণা নির্বাচনের আগেই করার প্রস্তাব দিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম