ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দূষিত শহরের তালিকায় আট নম্বরে ঢাকা

#

১৫ নভেম্বর, ২০২১,  5:49 PM

news image

বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায় ঢাকা ৮ নম্বরে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক জলবায়ুবিষয়ক সংস্থা আইকিউএয়ার’র প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত তথ্যমতে, দূষিত ১০ শহরের তালিকায় ভারতেই রয়েছে তিনটি শহর। এ ছাড়া পাকিস্তানের দুটি ও বাংলাদেশের একটি শহর রয়েছে।

একিউআই অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বিবেচনা করা হয়। স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘মধ্যম’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘অত্যধিক খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে দূষণের মাত্রা ‘মারাত্মক’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় ৪৬০ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি। দ্বিতীয় (৩২৮) পাকিস্তানের লাহোর। তৃতীয় (১৭৬) চীনের চেংদু, চতুর্থ (১৬৯) ভারতের মুম্বাই, পঞ্চম (১৬৫) পাকিস্তানের করাচি, ষষ্ঠ (১৬৫) ভারতের কলকাতা, সপ্তম (১৬৪) বুলগেরিয়ার সোফিয়া, অষ্টম (১৬০) বাংলাদেশের ঢাকা, নবম (১৫৯) সার্বিয়ার বেলগ্রেড এবং দশ নম্বরে (১৫৮) আছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম