ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

দু-একদিনের মধ্যে দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে!

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২২,  8:06 PM

news image

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কামায় দেশেও দাম কমার বিষয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। রোববার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্যতেলের দামের ক্ষেত্রে আগামী দু-একদিনের মধ্যে সুখবর আসতে পারে। আশা করছি, এ সময়ের মধ্যে তেলের দাম কমবে তিনি বলেন, ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের পর জানাতে পারব কত টাকা কমবে।

তবে দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ, সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে। এর আগে গত শুক্রবার (২৪ জুন) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, বিশ্ববাজারে ক্রমাগতভাবে দাম কমার পরও দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। কিন্তু বাণিজ্যমন্ত্রী একাধিকবার দাম সমন্বয়ের আশ্বাস দিলেও ফল আসছে না। বিশ্ববাজারের দাম কমায় দেশের বাজারে সমন্বয়ের দাবি জানায় ক্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম