ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে প্রায় ৬ লাখ গাজাবাসী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:35 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যসহ অন্যান্য ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গাজায় ফিলিস্তিনিরা যখন খাদ্য সংগ্রহে বিভিন্ন ত্রাণের ট্রাকের সামনে জড়ো হয়, তখন ইসরায়েলি বাহিনী ওই ভিড় লক্ষ্য করে গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। এদিকে ইসরায়েল গাজার একটি ছাড়া বাকি সব ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে। যার ফলে অঞ্চলটিতে খাদ্য সংকট ক্রমেই তীব্রতর হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ফেব্রুয়ারির শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ—৫ লাখ ৭৬ হাজার—দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে।’ গাজার খাদ্য সংকটের ফলাফল উল্লেখ করতে গিয়ে রমেশ বলেছেন, গাজার প্রতি ৬ জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজায় ২৩ লাখেরও বেশি মানুষের জন্য যে পরিমাণ খাদ্য রয়েছে তা নিতান্তই অপ্রতুল।  তার কথায়, ‘তারপরও কিছু করা হচ্ছে না। আমরা আশঙ্কা করছি, গাজার দুর্ভিক্ষ এড়ানোর আর কোনো উপায় নেই বললেই চলে। এই সংঘর্ষে আরও বহু মানুষ হতাহত হবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম